YOUR AD GOES HERE

Amar Sonar Bangla|Srikanta Acharya |Patriotic Songs of Tagore | স্বদেশ পর্যায়ের গান |Bhavna Records

Published 15, Aug 2022

Bhavna Records & Cassettes


Description:
Listen to the melodious Song "Amar Sonar Bangla : আমার সোনার বাংলা " Rabindra Sangeet : রবীন্দ্রসঙ্গীত, in the voice of "Srikanta Acharya" from the album Amar Sonar Bangla.

Album :Amar Sonar Bangla --- Patriotic Tagore Songs
আমার সোনার বাংলা --- রবীন্দ্রসংগীত -- দেশাত্মবোধক গান
Singer : Srikanta Acharya
শ্রীকান্ত আচার্য
Parjay : Patriotic Songs of Tagore
রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান
Writer & Composer : Rabindranath Thakur
Label : Bhavna Records

আমার সোনার বাংলা:
----------------------------------------
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি |
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ||
ও মা , ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে ,
মরি হায় , হায় রে -
ও মা- অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ||
কী শোভা, কী ছায়া গো , কী স্নেহ. কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে |
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায় , হায় রে -
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি ||
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি |
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায় , হায় রে -
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোর কোলে ছুটে আসি ||
ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায় , হায় রে -
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা , তোমার রাখাল তোমার চাষি ||
ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে-
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে |
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায় , হায় রে -
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি ||



#AmarSonarBangla#SrikantaAcharya#PatrioticSongofTagore#RabindraSangeet
#আমারসোনারবাংলা#BanglaGaan#স্বদেশপর্যায়েরগান
#BengaliSong#SingleSong#AudioSong#TagoreSong
#RabindranatherDeshattobodhokGaan#BestOfSrikantaAchariya
#রবীন্দ্রনাথেরদেশাত্মবোধকগান#BhavnaRecords

Releted More Videos

  • Sorry!!! Nothing to show

You May Also Like

YOUR AD GOES HERE

YOUR AD GOES HERE